শিক্ষাঙ্গন

শিক্ষককে অশ্লীল গালি, সেমিনার সহকারী বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাসুম খানকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করেছে বেরোবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করেন। আদেশটি বুধবার (২৮ আগস্ট) অপরাহ্ন থেকে কার্যকর হবে।

কর্মচারীদের আন্দোলনে মাসুম খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী শিক্ষক মো. তাবিউর রহমান প্রধানকে প্রকাশ্যে মাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ, নানা ধরনের বাজে ও মানহানিকর বক্তব্য প্রদান এবং তাকে অপপ্রচারকারী, অবৈধ, দুষ্কৃতিকারি, সন্ত্রাসী শিক্ষক বলাসহ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন তিনি।

সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button