শিক্ষাঙ্গন

অধিভুক্ত সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

এ ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) পর্যন্ত। সাত কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়ন, সময়োপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়নসহ সার্বিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাতটি কলেজকে (ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button