রাজশাহী বিভাগসারাদেশ

কাহালুতে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর কার্যক্রম-২ ডমিনের অর্ন্তভূক্ত মানবাধিকার ও জেন্ডার বিভাগের বাস্তবায়নে ও এইচইএম সেক্টরের আয়োজনে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাটে সংস্থার শাখা অফিসে গত মঙ্গলবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান,টিএমএসএস এর পরিচালক মোঃ আব্দুস সালাম, টিএমএসএস সাধারণ পরিষদের সহঃ সদস্য সচিব মিনতি আখতার বানু,কোষাধ্যক্ষ আয়শা বেগম, সদস্য ও বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সদস্য আঞ্জুমান আরা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর জোনাল ম্যানেজার শাহীন মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন টিএমএসএস এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগম। সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও টিএমএসএস‘র কর্মকর্তা সাহানা আফরোজ খানম। সার্বিক দায়িত্ব পালন করেন দরগাহাট শাখা ব্যবস্থাপক মোঃ বাবুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাচীন ধ্যান ধারনার জন্য সমাজ থেকে বাল্য বিবাহ এখনও দূর করা যাচ্ছে না। বাল্য বিবাহ ও যৌতুকের কুফল তুলে ধরে সচেতনতা বৃদ্ধির জন্য বেশী বেশী গণ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। বাল্য বিবাহ ও যৌতুক দিব না এবং নিব না এই শ্লোগানকে সামনে রেখে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি শিক্ষিত সমাজই পারে দেশ ও সমাজ থেকে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ করতে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button