শিক্ষাঙ্গন

অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

শুক্রবার (২৩ আগস্ট) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি অধ্যাপক মোজাফফর আহমেদের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বেরোবি উপাচার্য।

শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অধ্যাপক মোজাফফর আহমেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button