শিক্ষাঙ্গন

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে যথাযথ মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ পালন

স্টাফ রিপোর্টারঃ রবিবার টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় যথাযথ মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ অনলাইনে প্রচারের ব্যবস্থা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button