শিক্ষাঙ্গন

বখাটের হামলার শিকার কলেজ ছাত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বখাটের হামলার শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। হামলার শিকার ওই শিক্ষার্থীর নাম বিউটি আক্তার। বিউটি পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিলাগড় পুরাতন মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিউটি আক্তার তার সহপাঠীসহ তিন শিক্ষার্থী টিলাগড় মসজিদের পাশে আশার পর পূর্ব পরিকল্পিতভাবে টিলাগড় গ্রামের মিলন খানের বখাটে ছেলে সাইফুল খান রাস্তা গতিরোধ করে। প্রেমে সাড়া না দেওয়ায় প্রকাশ্যে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে বুকের ওপর ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের হাল্লা-চিৎকারে বিউটির গলার স্বর্ণের চেইন, ঘড়ি, নাকফুল, কানের দুল নিয়ে বখাটে সাইফুল পালিয়ে যায়। টানা হেঁচড়ায় মাথা ও পায়ে আঘাত পেয়ে আহত বিউটি আহত হয়। সহপাঠী লোবনা বেগম, আকলিমা বেগম তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে বিউটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির সাংবাদিকদের জানান, কলেজ ছাত্রীর ওপর হামলাকারী ছেলে খুবই খারাপ। ছেলের বাবার বিরুদ্ধেও আগে অনেক অভিযোগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর বক্তব্য গ্রহণ করেছি। কিন্তু ছেলেকে পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে আইনিভাবে তাকে শাস্তি পেতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button