সারাদেশ

বেনাপোলে হুন্ডির টাকাসহ কারবারি আটক

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ আব্দুর মালেক (৩০) নামের এক হুন্ডি কারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মালেক বেনাপোল পুটখালী  উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি পোস্ট থেকে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ মালেককে আটক করেছে বলে জানতে পারি।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button