বিনোদন

ফের বিয়ে করছেন অপু বিশ্বাস!

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে তিনি অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। এরপর কিছুটা বিরতি। সম্প্রতি সাংসারিক নানা ঝামেলা মিটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই নায়িকা।

চলচ্চিত্র, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে অপু বিশ্বাসের। চলচ্চিত্র থেকে কিছুদিন দূরে থাকার পর নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু’ ছবি দিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। এ সব কিছুর পরে সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। পুরোপুরি সংসারে মনোযোগী হতে চান ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। জীবনকে নতুনভাবে সাজাতে চান তিনি। পরিবার থেকেও তার জন্য তেমনটিই ভাবা হচ্ছে। তাহলে কি অপু বিশ্বাস আবারও বিয়ে করতে যাচ্ছেন ?

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ এক দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সাথে কথা হলে তিনি , বলেন, পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এভাবে কি আর থাকা যায়! আমিও তো মানুষ। আর প্রত্যেকটি মানুষের জীবন বলে একটা কথা আছে।

অপু আরও বলেন, এখনও নতুন জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে পরিবার থেকে কাউকে কি নির্বাচন হয়নি। আমার বাবা নেই, মা বেঁচে আছেন। তাই মার তো একটা দায়িত্ব আছে। আমি তো অন্য কারো হেল্প পাই না। আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ই এপ্রিল।তাদের বিয়ের বিষয়টি গোপন থাকেলও পরে ২০১৭ সালের ১০ই এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে সন্তান আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর ফাঁস করে বলেন, আমি শাকিব খানের স্ত্রী, আমাদের আব্রাম খান জয় নামে একটি ছেলে আছে। আর এরপর থেকেই তাদের সম্পর্কের অবনতি শুরু হয়। আর এর কিছুদিন পরই বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button