বিনোদন

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন পালন করলেন না জেমস

‘নগর বাউল’ জেমসের জন্মদিন আজ। প্রতি বছর ভক্তদের নিয়ে ঘরোয়াভাবে জন্মদিন পালন করেন জেমস। ভক্তরাও দেশ-বিদেশে নানা আয়োজনে প্রিয় শিল্পীর জন্মদিন উদযাপন করে থাকেন।

গেল বছর ১৮ অক্টোবর এই শিল্পী দীর্ঘদিনের সতীর্থ ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে হারান। তাইতো আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণের মাসে নিজের জন্মদিন পালন করছেন না জেমস।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর দিন জেমস ঢাকার বাইরে কনসার্টে ছিলেন। তিনি বলেছিলেন, বাচ্চুর সঙ্গে তার আত্মিক সম্পর্কটা কেমন তা তারাই শুধু জানেন।বাচ্চুর মৃত্যুর পর কনসার্টে কাঁদতে কাঁদতে গিটার বাজাতে দেখা গেছে তাকে। যা সঙ্গীতপ্রেমীদের ভোলার নয়। জেমসের গিটারে সেদিন বেজে উঠেছিল বন্ধু হারানোর করুন সুর। আইয়ুব বাচ্চুকে হারানোর শোক আজো কাটিয়ে উঠতে পারেননি জেমস। যা তার জন্মদিন পালন না করার সিদ্ধান্তই প্রমাণ করল।

জেমস জন্মদিন পালন না করলেও তার দেশ-বিদেশের অগণিত ভক্তরা নিজেদের মতো করে এই তারকা শিল্পীর জন্মদিন উদযাপন করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button