বিনোদন

আবারো সিনেমায় কাজল

এক সময় বলিউডের হার্টথ্রব নায়িকা ছিলেন কাজল। তার অভিনীত অনেক ছবিই দর্শক হৃদয় জয় করেছে। সেই কাজল আবারো পর্দায় আসছেন। তবে এবার আসছেন স্বামী অজয় দেবগনের হাত ধরে।

ছবির নাম ‘ত্রিভঙ্গ’। এটি পরিচালনা করেছেন রেণুকা সাহানি। আর প্রযোজনায় আছেন অজয় দেবগন। কাজল ছাড়াও ‘ত্রিভঙ্গ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুণাল রায় কাপুর, মিথিলা পালেকর এবং তন্বী আজমি।

ছবিটি তিন নারীকে কেন্দ্র করে। তিন প্রজন্মের তিন নারী চরিত্র নয়ন, অনু, মাশাকে নিয়ে গল্প ফেঁদেছেন পরিচালক রেণুকা। প্রেক্ষাপট মুম্বাই। ১৯৮০ থেকে ২০১৯, বিগত ২৯ বছরে কীভাবে এই তিন নারী চরিত্রের জীবন বদলে গিয়েছে, সেই কাহিনীই দেখা যাবে সিনেমায়। নয়নের চরিত্রে দেখা যাবে কাজলকে। আর অনু ও মাশার চরিত্রে দেখা যাবে যথাক্রমে মিথিলা এবং তন্বীকে।

পরিচালক রেণুকা জানান, ছবিটি অনলাইনের নেটফ্লিক্সের জন্য তৈরি করা হয়েছে। এর শুটিং হবে মুম্বাইয়ে।

‘ত্রিভঙ্গ’ ছবিটি ৩টি কারণে উল্লেখযোগ্য। প্রথমত, এই ছবির হাত ধরেই ডিজিটাল ডেবিউ করছে অজয় দেবগনের প্রযোজনা সংস্থা। দ্বিতীয়ত, কাজলও ওয়েব দুনিয়ায় পদার্পণ করছেন ‘ত্রিভঙ্গ’র হাত ধরে। তৃতীয়ত, রেণুকা সাহানিও এই প্রথম ছবি পরিচালনা করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button