বিনোদন

আনুশকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন প্রভাস

‘বাহুবলী’তে প্রভাস-আনুশকা শেঠি জুটির রোম্যান্সকে নতুন করে আবিষ্কার করেছে দর্শক। এস এস রাজামৌলির এই ছবি দেখে পর্দার হিট জুটিকে নিয়ে আকাশকুসুম কল্পনা করতে শুরু করেছে দর্শক। বাহুবলী আর দেবসেনা কি বাস্তবেও জুটি বাঁধবেন, এ নিয়ে জল্পনা শুধু আর দক্ষিণ ভারতে আটকে নেই। প্রভাস ভক্তরা তার হবু জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে নানারকম চিন্তাভাবনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন বিভিন্ন গুজব।গুজব এই কারণেই রটে, যাতে ঘটনাটার অগ্রগতি ঘটে। বেশ কয়েক মাস আগে, আনুশকা সঙ্গে সম্পর্ক নিয়ে খুব জল্পনা হয়েছিল। মাঝে কিছুদিন থেমে থাকার পর আবারও শুরু হয়েছে তাঁদের নিয়ে নানারকম ‘রটনা’।

বিষয়টি নিয়ে কথা বলছেন প্রভাস। দর্শকদের উদ্দেশে প্রশ্ন করে তিনি বলেন, আমি আর আনুশকা ১১ বছর ধরে ভালো বন্ধু। যদি আমাদের মধ্যে কিছু ঘটে থাকত, তাহলে লুকোবো কেন?বিভিন্ন সময় দুজনকে নিয়ে সরগরম হয়ে ওঠে ফিল্ম ম্যাগাজিন থেকে ফ্যান পেজগুলি। বাস্তবেও বাঁধা পড়তে চলেছেন বাহুবলী আর দেবসেনা, এমন কথা রটেছে বহুবার। মনে হচ্ছে, আমাদের দুজনের মধ্যে কোনও একজনের বিয়ে না-হওয়া অবধি এই জল্পনা থামবে না। তবে বিয়ে তো একদিন করতে হবে। ক্যারিয়ারের শুরুতে এই নিয়ে ভেবেছিলাম। তারপর ছবি নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কোনও না কোনওদিন তো ভাবতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button