খেলা

অ্যান্ডারসন অ্যাশেজ থেকে ছিটকে গেলেন ইনজুরির কারণে

ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ খবর নিশ্চিত করেছে।

অ্যাশেজের প্রথম টেস্টে খেলেন অ্যান্ডারসন। কিন্তু মাত্র চার ওভার বল করেই মাঠ থেকে উঠে যান। ধারণা করা হচ্ছিলো, ম্যানচেস্টার টেস্টে খেলবেন অ্যান্ডারসন। কিন্তু ডারহামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষে তাকে বাকি দুই টেস্টের জন্য আনফিট ঘোষণা করে বোর্ড।

এ ব্যাপারে ইসিবি এক বিবৃতিতে জানায়, শেষ দুটি ম্যাচে মাঠে নামা হবে না অ্যান্ডারসনের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button