বিনোদন

স্বস্তিকাকে নিয়ে কটুক্তি, কড়া জবাব অভিনেত্রীর

টলি ইন্ডাস্ট্রিতে বরাবরই ‘ঠোঁট কাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিতি স্বস্তিকা মুখার্জি। এ জন্য বহুবার নানা বিতর্কেও জড়ানোর পরেও নিজের মতামত খোলাখুলি বলতেই পছন্দ করেন তিনি।

এর প্রমাণ মিলল আরো একবার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোববার নিজের একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। গায়ে কালো রঙের কুর্তি, গলায় আফগানি হার, চোখে রোদচশমা। গাঢ় বেগুনি রঙের লিপস্টিক পরে সেলফি তুলছেন অভিনেত্রী।

আর সেই পোস্টে হঠাৎই একজন মন্তব্য করেন, যৌনকর্মীর মতো লাগে। ওই কমেন্টে স্বস্তিকার ফ্যানেরা বেজায় চটে গেলেও, ঠান্ডা মাথায় ঘটনা সামাল দেন স্বস্তিকা।

তিনি বলেন, আমি যৌনকর্মীদের ভালবাসি। ওরাও সমাজের অংশ, তাই না? সমাজের যত নোংরা নিজের শরীর দিয়ে পরিষ্কার করেন ওরা। তা না হলে সেই নোংরা আমার আপনার মতো ভদ্রলোকের বাড়িতে এসে ঢুকে পড়ত।

স্বস্তিকার ওই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়াতে রাতারাতি প্রশংসার ঝড় ওঠে। কেউ লেখেন, যেভাবে তুমি পুরো ঘটনা সামাল দিলে তা সত্যি অসাধারণ। অনেকেই তাকে তারিফও করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button