বিনোদন

ভোজপুরি গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে মামলা

অভিনেত্রীর অশ্লীল ছবি এবং ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা করা হলো ভোজপুরি গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের মালওয়ানি থানায় ওই ভোজপুরি গায়কের বিরুদ্ধে মামলাটি করা হয়।

সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের বেশ কিছু অশ্লীল ছবি এবং ভিডিও শ্যুট করে, তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন পবন সিং। ওই খবর ছড়িয়ে পড়ার পরই মামলার আশ্রয় নেন ওই অভিনেত্রী। পুলিশ এরই মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পবন সিংকে এখনো গ্রেফতার করা হয়নি।

এদিকে অক্ষরা সিংকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পবন সিংয়ের মুখোশ তিনি খুলে দেবেন। অশ্লীল ভিডিও এবং ছবি তৈরি করে পবন সিং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই কারণেই পবন সিংয়ের বিরুদ্ধে তিনি মামলা করেন।

অক্ষরা আরো জানান, পবন সিংয়ের সঙ্গে সম্পর্ক থাকার সময় প্রায় প্রতিদিনই মত্ত অবস্থায় তার সামনে হাজির হতেন। এরপর পবন তাকে গালিগালাজও করতেন।

২০১৮ সালে পবন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অক্ষরা সিংয়ের। যদিও বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ একেবারেই মানতে পারেননি পবন সিং। এরপর থেকেই অক্ষরার কেরিয়ার শেষ করে দেবেন বলে হুমকি দেয়া শুরু হয়। পাশপাশি পবন সিং তাকে ক্রমাগত খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button