বিনোদন

সালমার গানে অভিনেত্রী অহনা

জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার গাওয়া জনপ্রিয় গান ‘মন মাঝি’। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে। তখন সেই গানটির লিরিকাল ভিডিও খুব জনপ্রিয় হয়েছে। এবার ‘মন মাঝি’ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সালমা।

মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনাকে। হৃদয় ছোঁয়া গল্পের চমৎকার একটি চরিত্রে দেখা যাবে তাকে। এখানে অহনার বিপরীতে আছেন নবাগত মডেল রোমিও।

গানটির কথা ও সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ‘মন মাঝি’ মিউজিক ভিডিওটি আজ বুধবার (২৮ আগস্ট) জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

জনপ্রিয় ক্লোজআপ তারকা সালমা এই মিউজিক ভিডিও নিয়ে বলেন, ‘মন মাঝি’ গানটি আমার ১১তম একক অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। তখন এটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। আশা করি ‘মন মাঝি’ গানের ভিডিওটিও হিট হবে।’

অ্যালবামের গানগুলো ছিল ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button