বিনোদন

তৈমুর ফের আলোচনায়

একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পথে সাইফ-কারিনার ছেলে তৈমুরের ভিডিও। মঙ্গলবার কাপুর খানদানে ছিল গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন। উপস্থিত ছিলেন কাপুর বংশের ছোট থেকে বড় সবাই। সেখানেই খালা কারিশমা কাপুরের মোবাইল ক্যামেরায় ধরা পড়ল ছোট্ট তৈমুরের ভিডিও।

ভাই কিয়ান ও মামা আরমান জৈনের সঙ্গে তাকে দেখা যায় আদুরে গলায় গণপতি বাপ্পা মোরিয়া বলতে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়ো ইতোমধ্যে ছাড়িয়েছে ৯ লাখ ৭১ হাজার লাইকের সংখ্যা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button