বিনোদন

মায়ের গান নিয়ে আসছেন শাহনাজ বেলী

বিশ্বের সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিগগিরই মাকে নিয়ে একটি গানে কণ্ঠ দেবেন শাহনাজ বেলী। ‘হও না তুমি রাষ্ট্রপতি মাকে দিলে কষ্ট, এই দুনিয়ার সব ইবাদত হবে তোমার নষ্ট’ এমনি কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শাহআলম সরকার। গানটির সংগীতায়োজন করছেন সুমন কল্যাণ।

এ প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, দীর্ঘদিনের ইচ্ছা ছিল মাকে নিয়ে একটি গান করার। অবশেষে শাহআলম সরকারের মা গানটি করতে যাচ্ছি। কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুমন কল্যাণ বেশ আন্তরিকতা নিয়ে সংগীতায়োজন করছেন। আশা করছি একটি ভালো গান হবে।

তিনি বলেন, আল্লাহর রহমতে আমার মা বাবা দুজনই বেঁচে আছেন এবং ভালো আছেন। বিশ্বের মায়েদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি মা গানটি করছি। আর মাকে নিয়ে গান করতে বিশেষ দিবসের প্রয়োজন হয় না। কারণ মা তো মা’ই। মায়ের কোনোই তুলনা নেই।

এদিকে,  মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা আধ্যাত্মিক গান ‘পাসপোর্ট খুইলা দেখরে মন ভিসা আছে কয়দিনের’ গানেও শিগগিরই কণ্ঠ দিবেন শাহনাহ বেলী। এই গানটির সুর করেছেন বিশ্বজিৎ রায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button