স্বাস্থ্য

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করবেন যেভাবে

উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যার জন্য রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, এ কারণে পা ফুলে যায়। এতে করে প্রচণ্ড ব্যথা হয় পায়ে। তখন পা নাড়ানো খুবই কষ্টকর হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্যই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, পায়ের ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ন্ত্রণ করবেন কীভাবে-

১. প্রথমে খাদ্যাভাস নিয়ন্ত্রণ করতে হবে। রান্না করার সময় তেল ও মশলা কম করে দিতে হবে। এছাড়া গরুর মাংস, কলিজা, বড় মাছ, দুধ, চিনি খাওয়া একেবারেই কমিয়ে দিতে হবে।

২. বেশি বেশি ফল, শাকসবজি, পিনাট বাটার খান। তবে পরিমিত রুটি, আলু, শস্যদানা খেতে পারেন।

৩. দুধ খেলে ফ্যাট ফ্রি।

৪. শুরু করুন ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস।

৫. অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

৬. আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখার চেষ্টা করুন।

৭. নিয়ম মেনে নিয়মিত ব্যায়াম করুন।

হৃদরোগ, রক্তচাপ, কোলেস্টেরল থাকলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button