খেলালিড নিউজ

ক্রিকেটারদের ১৩ দাবি বিসিবি এবং শঙ্কা

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গিয়ে যে উদাহরণ সৃষ্টি করে রাখল ক্রিকেট বোর্ড, তা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এ দেশের ক্রিকেটে। বিসিবি সভাপতি মঙ্গলবার সংবাদ সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন তাতে খেলোয়াড়দের প্রতি অবজ্ঞা ছিল স্পষ্ট। অথচ তিনিই আবার বলেন, ‘এর চেয়ে সম্মান কীভাবে চায় খেলোয়াড়রা। চলমান জাতীয় লীগ ও আসন্ন ভারত সফরের স্বার্থে বিসিবি অবস্থান বদলে খেলোয়াড়দের আপন করে নেওয়ার চেষ্টা করলেও সেটা লোক দেখানো মনে হচ্ছে। তাই সমস্যা মিটে যাওয়ার পরও আসলে খুব গভীরে সমস্যা থেকে যাওয়ার শঙ্কা বেশি। কারণ, যে খেলোয়াড়দের ওপর ভর করে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেটারদেরই প্রতিপক্ষ করে ফেলেছে বিসিবি।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button