স্বাস্থ্য

গ্যাসটিক আলসার

আলসার হলো পাকস্থলির বা অন্ত্রের প্রদাহ বা ক্ষত। দীঘদিন ধরে খাদগ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেক দিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলি বা অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাসটিক আলসার বলে।

এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যথা অনুভব হয়। খালিপেটে বা অতিরিক্ত তেলজাতীয় খাদ্য খেলে ব্যথা বাড়ে। আলসার মারাত্নক হলে বমি হতে পারে। কখনো কখনো বমি ও মলের সাথে রক্ত বের হয়।

এই রোগ থেকে মুক্তি পেতে হলে নিয়মিত সহজপাচ্য খাদ্য গ্রহণ করা, অধিক তেল ও মশলাযুক্ত খাদ্য পরিহার করা। ফুটানো দুধ, পনির এবং কলা খেলে ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত খাদ্য গ্রহণ করা এবং কফি, সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button