সারাদেশ

পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে বুধবার উপজেলা চত্বরে নারীদের উন্নয়ন কল্পে সরকারের করনীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার এলাকা সমন্বয়কারী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য আপা হাসি বেগম, রেজাউল ইসলাম, দিলিপ চৌহান সহ অফিসের অন্যান্য কর্মকর্তা, নারী সদস্যগন প্রমূখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button