দুর্যোগসারাদেশ

কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার লারমারছড়া ইউপির বড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. মনির উদ্দিন (২৬), মো. জাহেদ (১৯), শাওন বড়ুয়া (২০)। এ সময় একটি সিএনজি জব্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বেশ কিছুদিন ধরে আটককৃতরা এলাকায় ইয়াবা কারবার করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button