বিজ্ঞান ও প্রযুক্তি

কারখানায় তৈরি হবে মাংস!

আপনি কোন মাংস পছন্দ করেন? গরু, খাশি বা মুরগি; এমন নানা পছন্দ রয়েছে প্রত্যেকের। তবে কোনো প্রাণি ছাড়াই এবার পাওয়া যাবে ভিন্ন এক মাংস। যাকে ‘কারখানার মাংস’ বলা যেতে পারে।

সম্প্রতি ভারতের গবেষকরা এমন এক মাংস তৈরি করেছেন। তারা গবেষণায় সফল হয়ে পেটেন্টের জন্যও আবেদন করেছেন।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, গবেষকদলের প্রধান বিমান মণ্ডল গুয়াহাটি আইআইটির বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর।

গবেষকদলের প্রধান বিমান মণ্ডল বলেন, দু’বছরের গবেষণার পর সাফল্য মিলেছে। ল্যাবে আমরা টিস্যু তৈরির কাজ করি। একসময় ভাবলাম, তা হলে এভাবে মাংস কেন তৈরি করা যাবে না! সফল হলে নির্বিচারে প্রাণিহত্যা কমানো যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button