স্বাস্থ্য

মদ্যপানে আয়ু কমে

ছয় লাখ মানুষের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ বার ‘অ্যালকোহলিক’ পানীয় পান করলে একজন মানুষের জীবনের এক থেকে দুই বছরের আয়ু কমে যেতে পারে। তারা আরো সতর্ক করে বলছে, যারা সপ্তাহে ১৮ বারের বেশি মদ্যপান করেন তাদের আয়ু চার থেকে পাঁচ বছর কমে যেতে পারে।

ইউকে গাইডলাইন অনুযায়ী, এক সপ্তাহে ১৪ ইউনিটের বেশি মদ্যপান করা উচিত না; যা ছয়টি ছোট আকারের ক্যানের বিয়ার অথবা সাত গ্লাস ওয়াইনের সমান। ল্যানসেট এর করা সেই গবেষণা বলছে, যারা হালকা মদ্যপান করেন তাদের মৃত্যুর ঝুঁকির মাত্রা বাড়ার কোনো আশঙ্কা তারা দেখেননি।

গাইডলাইন অনুযায়ী, হৃদরোগের ঝুঁকি বাড়ার কথা বলা হয়েছে। এ ছাড়া প্রতি ১২ দশমিক পাঁচ ইউনিট অ্যালকোহল সেবন করলে নিম্নোক্ত রোগগুলোর ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। ১. স্ট্রোক ১৪ শতাংশ, ২. মারাত্মক উচ্চ রক্তচাপ জনিত রোগ ২৪ শতাংশ, ৩. হৃদযন্ত্র বিকল হওয়া ৯ শতাংশ, ৪. মারাত্মক অ্যারোটিক এনিইউরিয়াস ১৫ শতাংশ।

এক গবেষণায় বলা হয়েছিল রেড ওয়াইন হার্টের জন্য ভালো। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ধারণাকে অতিরঞ্জিত করা হয়েছে। মারাত্মক হৃদরোগের ঝুঁকি কমানোর সঙ্গে অ্যালকোহল সেবন করাকে এক সময় সম্পর্কিত বলে মনে করা হতো।

কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, এতে অন্যান্য রোগ বাড়ার আশঙ্কা তৈরি হবে। অন্য একটি ড্যানিশ গবেষণায় দেখা যাচ্ছে, সপ্তাহে তিন থেকে চারবার মদ্যপান করলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার স্বল্প মাত্রায় ঝুঁকি রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button