আন্তর্জাতিক

চীনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৬

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। রোববার সকালে এই দুর্ঘটনায় আরো ৩০ যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোবাবার ভোরে ৬৯ যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস গন্তব্যে যাওয়ার সময় বাম পাশের একটি চাকা ফেটে যায়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ২০১৫ থেকে চীনে এ পর্যন্ত ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button