রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার উদ্বোধন

টিএমএসএস এর উদ্যোগে মম ইন বিনোদন জগৎ ঠেঙ্গামারা বগুড়ায় গত বুধবার ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষিকা ও বগুড়া পৌর মেয়র পতœী মনোয়ারা বেগম কল্পনা। বক্তব্য রাখেন অতিরিক্ত সাবেক সচিব ও টিএমএসএস’র নির্বাহী পরামর্শক (ঢাকা) সুশান্ত কুমার প্রামানিক, টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পরামর্শক মোঃ সহিদুল ইসলাম খান, উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর কিউরেটর মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরামর্শক মোঃ সামছুল আলম, পরিচালক শাহ্জাদী বেগম, পরিচালক ফয়জুন নাহার, পরিচালক মাহবুবুর রহমান মিল্টন, পরিচালক মোহাম্মদ আলী মিঠু, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুল বারী সুমন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন বিভাগীয় প্রধান, ডোমেইন প্রধান ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার আয়োজনের মধ্যে রয়েছে গল্প/কবিতা/ছড়া, জাদু প্রদর্শনী, লাঠি খেলা, পাতা খেলা, বানর খেলা, নাগরদোলা, চড়কি, বায়োস্কোপ, হা-ডু-ডু, ভলিবল, হাড়িভাঙ্গা, মোরগ লড়াই ও নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলার স্টল এর মধ্যে রয়েছে গ্রামীণ ঐতিহ্যের মনোহারী সামগ্রীর স্টল, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর স্টল, কৃষিজাত পণ্য, কাঠের আসবাবপত্র, হস্তশিল্প সামগ্রীর স্টল, চুড়ি, ফিতা ও কসমেটিক্স, বাহারি রুচিশীল খাদ্য সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর স্টল। উক্ত মেলায় উত্তম কৃতিত্ব প্রদর্শনকারীদেরকে সম্মানিত অতিথিবৃন্দ স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য মেলা চলবে ১৪ মে পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র আজীবন সদস্য ও উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও ফারহানা শওকত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button