বিনোদন

আলোচনায় ‘সাপলুডু’র ট্রেলার

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। চমক তো দেবেনই নিজের প্রথম চলচ্চিত্র বলে কথা। সেই চমকের ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ‘সাপলুডু’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করলেন নির্মাতা।

ট্রেলার প্রকাশের পরই ট্রেলারটি নিয়ে আলোচনা তৈরি হয় নেট দুনিয়ায়। বিশেষ করে ফেসবুকে ভিডিওটি অনেকেই শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

জুম্মন ইসলাম নামে একজন লিখেছেন, ‘যেহেতু ট্রেইলারটা আমার ভালো লেগেছে, সেহেতু অনেক দিন পর হলে যাবো বলে আবার ভাবছি।

রেজাউল করিম নামে একজন লিখেছেন, ‘দেখে মুগ্ধ হবার মতো একটা কাজ একটা ট্রেলার আশা করি সিনেমাটা বাংলা সিনেমার একটা মাইলফলক হয়ে থাকবে।’

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির এই চলচ্চিত্রটি ২৭ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত।

শুভ-মিমের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রম্ননা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button