আন্তর্জাতিক

গ্রেটা থানবার্গের নামে পোকা

ব্রিটিশ বিজ্ঞানীদের পদক্ষেপে পরিবেশকন্যা নামে পরিচিত গ্রেটা থানবার্গের নাম অক্ষয় হতে চলেছে।

ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী উইলিয়াম ব্লক ১৯৬৫ সালে কেনিয়ায় এই গুবরে পোকাটি আবিষ্কার করেছেন। কিন্তু এতদিন এর কোনো নাম দেয়া হয়নি। ১৯৭৮ সাল থেকে পোকাটি নেচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে। এটি মাত্র এক ইঞ্চি লম্বা, এর কোনো চোখ নেই, নেই কোনো ডানাও। এর মাথায় রয়েছে একটি অ্যান্টেনা। বিজ্ঞানী ড. ডার্বি বলেন, আমি এই কিশোরীর কাজে অভিভূত, তাই পোকাটির নাম দেয়ার ক্ষেত্রে তার নাম বেছে নিয়েছি। এর মাধ্যমে আমি তার অভাবনীয় কাজের স্বীকৃতি দিতে চাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button