আন্তর্জাতিক

কী পরিস্থিতি কাশ্মীরের, খতিয়ে দেখতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর তিন মাস হতে চলল। আন্তর্জাতিক মঞ্চে বার বার উঠে আসা সেই কাশ্মীরের পরিস্থিতি এখন কেমন, তা খতিয়ে দেখতে মঙ্গলবার উপত্যকায় যাচ্ছে ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।

ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে ২৮ জনের ওই প্রতিনিধি দলটি। সোমবার তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। তার পর মঙ্গলবার কাশ্মীরে যাবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে উপত্যকায়। আপাতত ল্যান্ডলাইন ও পোস্টপেড টেলি যোগাযোগ সচল হলেও, এখনও উপত্যকার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।  প্রতিনিধি দলটির কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা টুইটে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীর ইস্যু নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোভাল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button