আন্তর্জাতিক

সৌদি সফরে গিয়ে ফের নিজ গুনগান প্রচারে ব্যস্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ তিনি প্রচারে থাকতে চান। সৌদি আরবে গিয়ে নিজের চা বিক্রির ইতিহাস টেনে আবার নিজেকেই তুলে ধরলেন মোদি। বললেন, বই পড়ে দারিদ্র্য সম্পর্কে শিখিনি। আমি দারিদ্রের মধ্যেই বড় হয়েছি ।

দাভোসের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই) এক প্রশ্নোত্তর পর্বে মোদি বলেন, ‘আমার পেছনে কোন বড় রাজনৈতিক পরিবারের নেই। আমি বই পড়ে দারিদ্র্য সম্পর্কে শিখিনি। আমি দারিদ্রের মধ্যেই বড় হয়েছি। রেল প্ল্যাটফর্মে চা বিক্রি করে আজ এখানে পৌঁছেছি।’

বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই কথাগুলি নিজের প্রচার ছাড়া কিছু নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button