রাজশাহী বিভাগসারাদেশ

৯৫ তম জন্মদিনে দেহ দান করলেন লায়ন এ্যাড. মকবুল হোসেন

টিএমএসএস কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান ও আজীবন সদস্য লায়ন এ্যাডভোকেট মকবুল হোসেন ৯৫ বছরে পদার্পন করেছেন। তার জন্মদিনে হাজারো ফুলেল শুভেচ্ছা। তার দীর্ঘ জীবন কামনা করেছেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সুদীর্ঘ জীবনে তিনি অনেক হিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি এখনো সুস্থ্য সবল ও নিয়মিত অফিসে বসে কাজ করেন। ৯৫ তম জন্মদিনে তিনি তার দেহ দানের অঙ্গীকার করেছেন টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণায় জন্য। সদা হাস্যাজ্জ্বল মকবুল হোসেন কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। সহকর্মীদের নিকট অতিপ্রিয়জন এই ব্যক্তি তিনি সমাজ সেবায় বিশেষ অবদানে দেশে-বিদেশে একাধিক সংস্থা থেকে পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মোবাইল নং- ০১৭১৩৩৭৭২৫৫।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button