রাজশাহী বিভাগ

ছাত্র ইউনিয়ন বগুড়ার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজ বিকাল ৩ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ৪ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শ্যামল কবিরাজ, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজয় পাল, ক্রিড়া সম্পাদক তারেক রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা করোনাকালে ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা করে বিশেষ বৃত্তি প্রদান, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত ও প্রয়োজন অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু, সরকারী গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি, করোনা পরিস্থিতিতে সকল শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু এবং
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী শিক্ষাবর্ষে (২০২২) সব ধরনের বেতন ও ফি মওকুফ করার দাবি জানান।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button