সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের  গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

“ক্ষুদ্র বিনিয়োগের স¤প্রসারণ-গ্রাম বাংলার উন্নয়ন” স্লোগানে
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশ ও
মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টায় দিনব্যাপি এই গ্রাহক সমাবেশ ও মেলার আয়োজন করে ইসলামী
ব্যাংক রাজশাহী জোন। এ সময় ইসলামী ব্যাংক রাজশাহী জোন প্রধান ও সিনিয়র
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার উল আলমের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ
লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড হেড অব
ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন উইং মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধান
কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
ডিভিশনের প্রধান এম জুবায়ের আজম হেলালী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী
সমিতির সাবেক সভাপতি মো. শাহজাহান বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন, ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা
প্রধান মুহাম্মদ শাহজাহান আলী এবং জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন
প্রকল্পের ভূমিকা তুলে ধরেন ইসলামী ব্যাংক লিমিটেড জোনাল অফিস রাজশাহীর
ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মালেক।
গ্রাহক সমাবেশে ইসলামী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রিন্সিপাল
অফিসার মো. মাহতাবের সঞ্চালনায় সদস্যদের মধ্যে সফলতার কথা তুলে ধরে
বক্তব্য রাখেন, মোসা. মর্জিনা বেগম, মো. জাহাঙ্গীর, মোসা. ফাহমিদা খাতুন
এবং মো. হযরত আলী।
ছিলেন। এর আগে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার ১২টি স্টল ঘুরে দেখেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button