আন্তর্জাতিক

উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব নেই, বাইডেনকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, নানা তথ্য-উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। এসব তথ্য-উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ আহ্বান জানান তিনি। খবর-পার্সটুডের।জারিফ আরও বলেছেন, ছয় বছর আগে এই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয়।তিনি আরও বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টিতে যে নিষেধাজ্ঞা সব কিছুকে অচল করে দিতে পারে সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না। ডোনাল্ড ট্রাম্পও ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সব কিছুকে অচল করতে পারবে, কিন্তু কোনো দিনই তা ঘটবে না।জারিফ বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য-উপাত্ত দেখা উচিত।ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত পেইজে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং ইরানের পরমাণু কর্মসূচির উন্নয়ন সংক্রান্ত তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে এটা স্পষ্ট মার্কিন নিষেধাজ্ঞা ইরানর উন্নয়নে প্রভাব ফেলতে পারেনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button