আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের প্রভাবে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মাউমেরে শহর থেকে ১শ কিলোমিটার উত্তরে আঘাত হানে। ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল) ।
প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, এই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর বলছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর লারানতুকা এলাকায় প্রথম আফটার শক (ভূমিকম্প পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ার মালাকু, পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা অঞ্চলে এবং দক্ষিণ সুলাওয়েসি দ্বীপ ও এর দক্ষিণ-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button