আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। এরপর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে ‍ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ১০২ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button