সারাদেশ

বান্দরবা‌নে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরবা‌নে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে বান্দরবান শহ‌রের কাঁচা বাজার এলাকা থে‌কে মাদক মামলায় এক বছ‌রের সাজাপ্রাপ্ত ওই পালাতক আসা‌মি‌কে গ্রেফতার ক‌রেন বান্দরবান সদর থানা পু‌লিশ।

গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপ‌জেলার হা‌সিমপুর ৮ নম্বর ওয়া‌র্ডের বাসিন্দা প্রয়াত গোলাম নবীর ছে‌লে খোর‌শেদ আলম (৪৫)।

পুলিশ সূত্র জানান, বান্দরবান সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি খোরশেদকে ধরতে সক্ষম হয়।

এ বিষয়টি নি‌শ্চিত ক‌রে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button