আন্তর্জাতিক

বিদায়ী মঞ্চ মাত করলেন ‘রকস্টার’ জ্যাক মা!

ফেয়ারওয়েল পার্টিতে হাজার কর্মীর মাঝে কেঁদে ফেললেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।আগেই ঘোষণা করেদিয়েছিলেন, এই বিশাল ই-কমার্স থেকে বিদায় নেবেন। সেই উপলক্ষ্যে একটি বিদায়ী অনুষ্ঠান করা হয়। বিদায়ী সংবর্ধনার পাশাপাশি মঞ্চে রক স্টারের পোশাকে নাচতে দেখা যায় জ্যাক মা-কে।

নিজের ফেয়ারওয়েল পার্টিতে নিজেই মঞ্চ মাত করলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। রক স্টারের পোশাক পড়ে রীতিমতো বাইক ও গিটার নিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। এদিন বিদায়ী মঞ্চে আবেগঘন হয়ে তিনি কর্মীদের উদ্দেশ্য বলেছেন, কোম্পানিটির ভিত শক্ত করাটা সহজ কাজ ছিল না। কিন্তু এর থেকেও সমস্যা ছিল বালো একটি কোম্পানি গড়তে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button