আন্তর্জাতিক

এবার আফগান জঙ্গিদের দিয়ে ভারতে নাশকতার পরিকল্পনা পাকিস্তানের!

ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, কেবল পাকিস্তানি নয়, এবার আফগান জঙ্গিদের নিয়ে ভারতে নাশকতার ছক কষছে ইসলামাবাদ। জম্মু ও কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে দেওয়ার প্রেক্ষিতে এই আক্রমনাত্মক ভূমিকা নিতে যাচ্ছে পাকিস্তান।

ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে এই মুহূর্তে ৭ টি জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হয়েছে। তারা কাশ্মীর সীমান্তে নিজেদের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাবার জন্য প্রস্তুতি নিয়েছে।

ভারতীয় গোয়েন্দারা বলছে, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে ২৭৫ জনকে তৈরি করে রেখেছে পাকিস্তান।

এদিকে, একটি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আফগান ও পশতুন জঙ্গিদের নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তানিরা।

পাক গুপ্তচর সংস্থা ও জঙ্গিদের বৈঠক 

জানা গেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গিদের মধ্যে এর আগে হাই ভোল্টেজ বৈঠক হয়েছে। সেখানে একাধিক জঙ্গিকে ভারতে নাশকতা চালাবার বার্তা দিয়েছে পাকিস্তানের প্রশাসন। ইসলামাবাদের এই বৈঠকে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও হাজির ছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button