রাজশাহী বিভাগসারাদেশ

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তারা মারা যান।

এর আগে গত ২৮ জুন ও ১৪ জুলাই সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচ, নাটোরের তিন, নওগাঁর চার এবং চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।

চলতি মাসের ২৭  দিনে ৪৬৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button