আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলা, মসজিদে আশ্রয় নেওয়া পরিবারের ৫ সদস্য নিহত

 ইয়েমেনে একটি মসজিদে সৌদি জোটের বিমান হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর)  সকালে দেশটির ওমরান প্রদেশে এই বিমান হামলার ঘটনা ঘটে।

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাশিরাহ টিভি জানায়, বিমান হামলা থেকে বাঁচতে ওই পরিবার মসজিদে আশ্রয় নিয়েছিল। এদিকে ওই পরিবারের দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাদের খুঁজতে বিদ্ধস্ত মসজিদ ভবনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানায় তারা।

এদিকে বিমান হামলার বিষয়টি নিয়ে সৌদি জোটের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button