আন্তর্জাতিক

কেনিয়ায় শ্রেণি কক্ষ ধসে ৭ শিশু নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমবার সকালে একটি স্কুলের শ্রেণি কক্ষ ধসে অন্তত ৭ শিশু নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো ৫৭ জন। দেশটির চিকিৎসকরা একথা জানান। খবর এএফপি’র।

উদ্ধার কর্মীরা জানান, কেনিয়ার ডাগোরেত্তির প্রিভিয়াস ট্যালেন্ট একাডেমিতে শ্রেণি কক্ষ ধসে ৭ শিশু নিহত ও আরো অনেক শিশু আহত হয়েছে। এ ঘটনায় ডাগোরেত্তির বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেণি কক্ষ ধসের ঘটনায় এখনো অন্তত ১২ জন শিশু আটকা পড়ে আছে। আঞ্চলিক পুলিশ প্রধান জর্জ সিদা বলেন, শ্রেণি কক্ষ ধসে ‘সাত শিশু প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button