বিজ্ঞান ও প্রযুক্তি

পুরস্কার পেলো ইজেনারেশন

মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে ‘মডার্ন লাইসেন্সিং সল্যুশন পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন।

বৃহৎ সংখ্যক এন্টারপ্রাইজে মাইক্রোসফটের মর্ডান ওয়ার্কপ্লেস সল্যুউশন সেবা সফলভাবে বাস্তবায়ন করার জন্য শীর্ষস্থানীয় আইটি কনসাল্টিং ও সফটওয়্যার প্রতিষ্ঠান ইজেনারেশনকে এ পুরস্কার দিয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম বলেন, আমরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আধুনিক কর্মস্থল গড়ে তুলতে ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি, সিকিউরিটি, ক্লাউড ও ডেটা সেন্টার, কোলাবোরেশন, এআই, অ্যানালাইটিক্স এবং আইওটি সল্যুউশন সেবাদানে মাইক্রোসফটের সঙ্গে কাজ করছি। এই পুরস্কার বাংলাদেশে আন্তর্জাতিকমানের ও তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মস্থল পরিবেশ তৈরিতে আমাদের প্রচেষ্টা এবং একাগ্রতাকে স্বীকৃতি দিয়েছে।

মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ বলেন, প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠান যাতে অধিক অর্জন করতে পারে তা নিশ্চিত করাই মাইক্রোসফটের উদ্দেশ্য। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত বা শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button