রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন স্ত্রী

বগুড়ার আদমদীঘিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন স্ত্রী।

নিহত বেনু বেগম (৫৫) নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুম্বী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। অসুস্থ এক আত্মীয়কে দেখে ফিরছিলেন। পথে তছির উদ্দীন সাখিদার মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয় বেনু। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button