বিজ্ঞান ও প্রযুক্তি

ঘুমের খবর রাখবে ঘড়ি!

টেক জায়ান্ট অ্যাপল তাদের স্মার্ট ওয়াচে নতুন কয়েকটি ফিচার যোগ করার কথা জানিয়েছে।
নতুন যেসব ফিচার স্মার্ট ওয়াচে যোগ হচ্ছে, তারমধ্যে অন্যতম ঘুম ট্র্যাকিং। ফিচারটির নাম ‘টাইম ইন বেড ট্র্যাকিং’। আপনার ঘুম কেমন হচ্ছে তা তো খেয়াল রাখবেই, পাশাপাশি ব্যবহারকারীর হৃদস্পন্দনের গতি, শ্বাস-প্রশ্বাসের মতো একাধিক সেন্সর পরিমাপ করবে ফিচারটি।

অ্যালার্ম শুরু হওয়ার আগে যদি জেগে ওঠেন তাহলে অ্যাপল ওয়াচে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। তবে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যাবে আইফোনকে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে নতুন ফিচারটির দেখা মিলতে পারে বলে জানিয়েছে অ্যাপলের এক বিশ্বস্ত সূত্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button