দুর্যোগসারাদেশ

পঞ্চগড়ে ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক

পঞ্চগড়ের বোদা উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আক্কাস আলীর ছেলে কবির (৩২), নবাবগঞ্জের প্রয়াত শাহাউদ্দীনের ছেলে রাকিব (২১), বরগুনার আব্দুস সোবহানের ছেলে পান্না (৩৩) ও প্রয়াত শের আলীর ছেলে মাহাবুব (৩৮)।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button