সারাদেশসিলেট বিভাগ

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মারা যাওয়া আট জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, একজন পাবনার ও তিন জন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তিন জন করোনা পজিটিভ ছিলেন। তাদের দুই জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও একজনের বাড়ি রাজশাহীতে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button