লিড নিউজশিক্ষাঙ্গন

২০১৯-২০ শিক্ষাবর্ষের মেডিকেল কোর্সের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

আগামী ৪ অক্টোবর (শুক্রবার) ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেডিকেল কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করতে ওয়েবসাইটে নির্দেশাবলী ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরমপূরণের পরামর্শ দেয়া হয়েছে। পরীক্ষা ফি এক হাজার টাকা, যা শুধুমাত্র প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দেয়া যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button