রাজশাহী বিভাগসারাদেশ

ফুলবাড়ীতে বিদ্যুৎষ্পষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে বিদ্যুৎষ্পষ্ট হয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত শিশুরা বাড়ীর পাশে মোঃ আবুবক্কর মিয়ার বাড়ীতে বড়ই পারতে যাবার পথে অবৈধ বিদ্যুৎ সেচের তারে জড়িয়ে এই দুর্ঘটনার শিকার হন। নিহত শিশুরা হলেন  আল আমিন (১১) পিতা- মোঃ মমিনুল ইসলাম এবং  আলিমুল ইসলাম (৯) পিতা- মোঃ আজিদুল ইসলাম। তারা দুজনেই আপন মামাতো ফুফাতো ভাই। ফুলবাড়ী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button