লিড নিউজসারাদেশ

জামালপুরের ডিসি ওএসডি হচ্ছেন

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। একটি ভিডিও প্রকাশের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শনিবার রাতে বলেন, প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে আদেশ জারি হবে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। যদিও তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে এ বিষয়টিকে সাজানো বলে দাবি করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button